জেলা ও দায়রা জজ
জনাব মোঃ আলমগীর কবীর
সিনিয়র জেলা ও দায়রা জজ, দিনাজপুর।
জনাব মোঃ আলমগীর কবীর, জেলা ও দায়রা জজ হিসেবে গত ২১ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে দিনাজপুর জেলায় যোগদান করেন। তিনি ১৮তম বি.সি.এস. (বিচার) ক্যাডারের একজন সদস্য হিসেবে ১৯৯৯ সালে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে যোগদান করেন। তাঁর সার্ভিস আইডি নম্বর ১৯৯৯১১৮০৭২। তাঁর নিজ জেলা নরসিংদী। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে এল.এল-বি (সম্মান) ও এল.এল-এম (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন। ইতোপূর্বে তিনি কুড়িগ্রাম জেলায় জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। কর্ম জীবনে তিনি দেশে ও দেশের বাইরে বিশেষত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমী, ভূপাল, ভারত এবং অস্ট্রেলিয়ায় সাফল্যের সাথে প্রশিক্ষণ গ্রহণ করেন।